Main Menu

সিলেটের সুরমা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর কাজিরবাজারের মাছবাজার সংলগ্ন সুরমা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

বুধবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উদ্ধার হওয়া মৃত যুবকের বয়স আনুমানিক ২৫-৩০ বছর।

ময়না তদন্তের জন্য লাশটি ওসমানী মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের নগর বিশেষ শাখার কর্মকর্তা তাজুল ইসলাম। লাশটির পরিচয় শনাক্তকরণের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed