দলনিরেপক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সংসদ ভেঙে দিয়ে নির্বাচনকালীন দলনিরেপক্ষ তদারকির সরকার অধীনে নির্বাচন, নিত্যপণ্যের দাম কমানো, সাইবার সিকিউরিটি আইন বাতিলের দাবিতে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (২৯ আগষ্ট) বিকাল সাড়ে ৫টায় নগরীর আম্ভরখানা পয়েন্টে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা সমন্বয়ক, সিপিবি সাধারণ সম্পাদক খায়রুল হাসান এর সভাপতিত্বে ও বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য সঞ্জয় কান্ত দাশ এর সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা সিপিবি সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বাসদ(মার্কসবাদী) জেলা আহ্বায়ক উজ্জল রায, জেলা আহ্বায়ক আবু জাফর, বিপ্লবী কমিউনিস্ট লীগের সভাপতি সিরাজ আহমদ, সিপিবি বিভাগীয় সমন্বয়কারী এডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাসদ জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, উদীচী জেলা সভাপতি এনায়েত হাছান মানিক, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের নাজিকুল ইসলাম রানা, ছাত্র ইউনিয়নের মনীষা ওয়াহিদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ছাদিয়া নওশীন প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, সরকারের প্রতি যে জনগণের সমর্থন নাই তা বুঝতে পেরেই সরকার পুলিশ ও দলীয় সন্ত্রাসীদের দিয়ে বিরোধী মত দমনের পথ বেছে নিয়েছে। হামলা-মামলা করে বিরোধীদের দমন-পীড়ন করে, জনরোষ থেকে অতীতের কোন স্বৈারাচারী সরকার রক্ষা পায়নি, বর্তমান সরকারও পাবে না।
বক্তারা দমন-পীড়নের পথ পরিহার করে গণদাবি মেনে নিয়ে সরকারকে পদত্যাগ করে সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় তদারকি সরকারের অধীনে আগামী দ্বাদশ নির্বাচন দেয়ার জোর দাবি জানান। একই সাথে সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে এবং হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গণআন্দোলন গড়ে তোলার জন্য সকল বাম-প্রগতিশীল রাজনৈতিক দল-ব্যক্তি-গোষ্ঠীর প্রতি আহ্বান জানান।
বক্তারা বলেন, সিন্ডিকেট কারসাজিতে সরকারের প্রত্যক্ষ মদদে নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধিতে জনগণের নাভিশ্বাস উঠছে। সাইবার সিকিউরিটি আইনের নামে বিরোধী মতকে দমনের ব্যবস্হা করছে সরকার।
বক্তারা সংসদ ভেঙে নির্বাচনকালীন দলনিরেপক্ষ তদারকির সরকারের অধীনে নির্বাচন, নিত্যপণ্যের দাম কমানো, সাইবার সিকিউরিটি আইন বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
Related News
নদী ভাঙন ও বন্যা ঠেকাতে সিলেটে স্থায়ী সমাধানের পথে সরকার: বানিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে নদীভাঙন, বন্যা ও জলাবদ্ধতার দীর্ঘদিনের সমস্যা মোকাবিলায় স্থায়ী ও দীর্ঘমেয়াদি সমাধানেরRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণ থেকে মুক্তির দাবিতে আন্দোলনরত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরাRead More



Comments are Closed