বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৫তম জন্মবার্ষিকী শুক্রবার
বৈশাখী নিউজ ডেস্ক: প্রখ্যাত সমরবিশারদ, রাজনীতিবিদ সংসদীয় গনতন্ত্রের রক্ষাকবচ, কেবিনেট মন্ত্রীর পদমর্যাদায়, মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সি ইন সি ও প্রথম জেনারেল, সিলেটের বালাগঞ্জ-বিশ্বনাথ-ফেঞ্চুগঞ্জ-গোলাপগঞ্জ বিশাল নির্বাচনী আসন থেকে নির্বাচিত প্রয়াত এম এন এ, বালাগঞ্জ-ফেঞ্চুগঞ্জ আসন থেকে নির্বাচিত এমপি, বঙ্গবন্ধু সরকারের মাননীয় মন্ত্রী, পুণ্যভূমি সিলেটের কৃতি সন্তান, বাংলাদেশ ও বাঙ্গালী জাতির গৌরব, দেশপ্রেমিক, জাতীয় নেতা বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ১০৫তম জন্মবার্ষিকী ১লা সেপ্টেম্বর শুক্রবার।
দিনটি যথাযথ মর্যাদার সাথে উদযাপন উপলক্ষে বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের পক্ষ থেকে দিনব্যাপি কর্মসূচি গ্রহণ করার পাশাপাশি বঙ্গবীরের জন্মবার্ষিকীতে দেশে বিদেশে অবস্থানরত দেশবাসীর প্রতি জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে।
কর্মসূচিতে রয়েছে- একজন দুরারোগ্য অসহায় এবং ১জন দুর্ঘটনায় আহত অসহায় ব্যাক্তি, একজন এতিম অসহায় শিক্ষার্থীকে আর্থিক সহায়তা এবং একজন অসহায় মহিলাকে সেলাই মেশিন প্রদান, বৃক্ষরোপণ, খতমে কোরআন শেষে বাদ আছর হযরত শাহজালাল (রহ:) মাজার মসজিদে মিলাদ মহফিল দোয়া শেষে মরহুমের মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করা হবে।
মিলাদ মাহফিল দোয়া ও শ্রদ্ধা নিবেদনে অংশ গ্রহণের জন্য জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান এবং স্বাধীনতার পক্ষের রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, জনপ্রতিনিধি, সংস্কৃতিক সংগঠন সহ মরহুম নেতার হিতাকাঙ্ক্ষী ও শুভাকাঙ্ক্ষী সকলের প্রতি সংগঠনের সভাপতি সৈয়ীদ আহমদ বহলুল ও সাধারণ সম্পাদক মোঃ জুয়েল এডভোকেট সবিনয় অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি
Related News
নদী ভাঙন ও বন্যা ঠেকাতে সিলেটে স্থায়ী সমাধানের পথে সরকার: বানিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে নদীভাঙন, বন্যা ও জলাবদ্ধতার দীর্ঘদিনের সমস্যা মোকাবিলায় স্থায়ী ও দীর্ঘমেয়াদি সমাধানেরRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণ থেকে মুক্তির দাবিতে আন্দোলনরত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরাRead More



Comments are Closed