ফ্রি ডায়াবেটিস ও ব্লাড প্রেসার পরীক্ষার কার্যক্রম উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ সমাজের সম্পদ। তারা সবসময় সমাজের মানুষের কল্যাণেই কাজ করে থাকেন। সে সকল মানুষকে উৎসাহিত ও অনুপ্রানিত করতে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগীতা ও মানবকল্যাণে এগিয়ে আসতে হবে। জুলকার নায়েন ফাউন্ডেশন দুঃস্থ এবং অসহায় মানুষের কল্যানে বিভিন্ন উদ্যোগ প্রশংসার দাবি রাখে।
সোমবার (২৮ আগস্ট) সিলেট নগরীর আম্ভরখানার বরকতিয়া সুপার মার্কেটস্থ জুলকার নায়েন ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি ডায়াবেটিস ও ব্লাড প্রেসার পরীক্ষার কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।
জুলকার নায়েন ফাউন্ডেশনের চেয়ারম্যান জুলকার নায়েন এর সভাপতিত্বে এইচ এম কাওছার আহমদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রোটারি ইন্টারন্যাশনাল ৩২৮২ বাংলাদেশ এর এ্যসিসটেন্ট গর্ভণর রোটারিয়ান আব্দুল মুহিত দিদার, আব্দুস সোবহান আজাদ, কবি কামাল আহমদ, মুক্তা আহমদ, মোহাম্মদ মোহাইমিনুল ইসলাম, মো: আব্দুল আউয়াল দুলাল, লুৎফুর রহমান, রনি কর প্রমুখ।
Related News
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, কোর্ট পয়েন্টে অবস্থান
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা বোর্ডের অধীনতা থেকে মুক্ত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরRead More
নদী ভাঙন ও বন্যা ঠেকাতে সিলেটে স্থায়ী সমাধানের পথে সরকার: বানিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে নদীভাঙন, বন্যা ও জলাবদ্ধতার দীর্ঘদিনের সমস্যা মোকাবিলায় স্থায়ী ও দীর্ঘমেয়াদি সমাধানেরRead More



Comments are Closed