হবিগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে পানিতে ডুবে রিফাত আহমেদ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২৭ আগস্ট) বিকেল ৩টার দিকে শহরতলীর পইল গ্রামে এ ঘটনাটি ঘটে।
শিশু রিফাত শহরতলীর পইল (পশ্চিমপাড়া) গ্রামের মিনহাজ ওরফে মিজান মিয়ার ছেলে।
এলাকাবাসী জানায়, রোববার দুপুর আড়াইটার দিকে রিফাত বাড়ির পাশের একটি পুকুরপাড়ে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। এক পর্যায়ে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে পুকুর থেকে উদ্ধার করে। পরে তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক সুস্মিতা সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই মারা গেছে।
Related News
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১,আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাটে চা বাগান থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় ফাহিম চৌধুরীRead More
শায়েস্তাগঞ্জে সিলেট অভিমুখী জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুনRead More



Comments are Closed