সিলেট নগরীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর জালালাবাদে ট্রাক চাপায় বাদশা মিয়া (২২) নামে এক মটরসাইকেল চালক নিহত হয়েছেন। রবিবার (২৭ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে জালালাবাদ থানাধীন সুনামগঞ্জ সড়কের ধনপুর পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাদশা জালালাবাদ থানাধীন নোয়াগাও এলাকার আনিস আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে জালালাবাদ এলাকার ধনপুর পয়েন্টে সুনামগঞ্জ থেকে আসা একটি ট্রাকের সাথে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন বাদশা।
জালালাবাদ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম রোকন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। ঘটনার পর থেকে ঘাতক ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে। তাদের আটকের চেষ্টা চলছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেল পুলিশের হেফাজতে রয়েছে।
Related News
বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদেরRead More
১ মাসের মধ্যে নগরীর ফুটপাত ও রাস্তা দখলমুক্ত না হলে কঠোর কর্মসূচীর ঘোষনা
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণRead More



Comments are Closed