বাহুবলে গাড়ির চাপায় চা শ্রমিক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবল উপজেলায় অজ্ঞাত একটি গাড়ির চাপায় কাণু সাঁওতাল (৪৫) নামে এক চা শ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার (২৫ আগস্ট) রাত ১১টায় উপজেলার মিরপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রাহুল আমীন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত কাণু সাঁওতাল বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের গুটিবাড়ি এলাকার লক্ষ্মণ সাঁওতালের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই রুহুল আমিন বলেন, কাণু সাঁওতাল রাতে মহাসড়কের ফুটপাত ধরে হাঁটছিলেন। এ সময় অজ্ঞাত একটি গাড়ি থাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
Related News
মাধবপুরে আবাসিক হোটেলে অভিযান, ১০ নারী-পুরুষ আটক
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী-পুরুষসহ ১০Read More
বাহুবলে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করেRead More



Comments are Closed