গ্রীন লাইনের চলন্ত বাসে আগুন, রক্ষা পেল যাত্রীরা
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা থেকে বরিশালে যাওয়ার সময় গ্রীন লাইন পরিবহনের একটি এসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) দিবাগত রাত সোয়া ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর কটকস্থল এলাকা অতিক্রমের সময় এই দুর্ঘটনা ঘটে।
তবে এতে ওই বাসে থাকা ১৫-১৬ জন যাত্রীসহ স্টাফদের কেউই হতাহত হননি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের গৌরনদী স্টেশনের স্টেশন অফিসার বিপুল হোসেন।
তিনি জানান, রাত সোয়া ১২টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যায় এবং উদ্ধার কাজ পরিচালনার পাশাপাশি আগুন নেভাতে শুরু করে।
তিনি জানান, চলন্ত অবস্থায় গ্রীন লাইন পরিবহনের ওই বাসটির পেছনের অংশে আগুন লাগার পর অল্প সময়ের মধ্যেই তা পুরো বাসে ছড়িয়ে পড়ে।
১৫-১৬ জন যাত্রীসহ চালক, হেলপার ও সুপারভাইজার অক্ষত অবস্থায় আগুন ছড়িয়ে পড়ার আগেই বাস থেকে নেমে যায়। তবে আগুনের সূত্রপাতের বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
গৌরনদী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা জানান, বাসটি যাত্রী নিয়ে বরিশালের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাসটির পেছনে থাকা ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত হয়। যা কিছু সময়ের মধ্যে গোটা বাসে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলে। এতে কিছু সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
তিনি বলেন, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঘটনার কারণ খতিয়ে দেখা হবে।
Related News
ভোলায় ব্রিজ ভেঙে বালুবাহী ট্রলি খালে পড়ে চালক নিহত
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ভোলার লালমোহন উপজেলায় একটি পুরনো ঝুঁকিপুর্ন ব্রিজের মাঝখান দিয়েRead More
ভোলায় বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পুত্রবধূর ভাই
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ভোলা পৌরসভার কালীখোলা এলাকায় ষাটোর্ধ্ব এক বৃদ্ধা শ্বাশুড়িকে ধর্ষণেরRead More



Comments are Closed