শুক্র ও শনিবার সিলেটের বিভিন্ন এলাকায় বন্ধ থাকবে বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে দুদিন নির্দিষ্ট সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার নোটিশ দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)। উন্নয়ন কাজের জন্য সিলেট নগরের বেশ কিছু এলাকায় শুক্রবার (৪ আগস্ট) ও শনিবার (৫ আগস্ট) সকাল থেকে বিকাল পর্যন্ত নির্দিষ্ট সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
বৃহস্পতিবার (৩ আগস্ট) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন এক বিজ্ঞপ্তিতে জানান, সিলেট মহানগরের চালিবন্দর, কাস্টঘর, সোবাহানীঘাট, বিশ্বরোড, জেলগেট ও বন্দররোড এলাকায় শুক্রবার সকাল ৭ট থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং মেন্দিবাগ, নোওয়াগাঁও, সাদাটিকর, কুশিঘাট, মিরাপাড়া, শাপলাবাগ, কল্যানপুর, মীরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, টুলটিকর ও পীরেরচক এলাকায় শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
গ্রাহকদের সাময়িক এ সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছে বিউবো সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২।
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed