Main Menu

সিলেটে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের মিছিল সমাবেশ

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার গদি হারানোর ভয়ে আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছে। জিয়া পরিবারের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জিয়া পরিবারকে রাজনীতি থেকে মাইনাসের সুগভীর ষড়যন্ত্র করছে। এরই অংশ হিসেবে দুদকের কথিত সাজানো মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর সহধর্মিনী সিলেটের কৃতি সন্তান ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে ফরমায়েসী সাজা প্রদান করেছে। জাতি এই রায় প্রত্যাখ্যান করেছে। ষড়যন্ত্র করে গদি রক্ষা করো যাবেনা। ফ্যাসিস্ট সরকারকে অবশ্যই বিদায় নিতে হবে। অবিলম্বে তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে দেয়া ফরমায়েসী সাজা প্রত্যাহার করতে হবে। অন্যথায় যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদল রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

Manual1 Ad Code

বৃহস্পতিবার (৩ আগস্ট) কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে
ফরমায়েসী সাজার প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

Manual1 Ad Code

মিছিল নগরীর রেজিস্টারি মাঠ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পূর্ব ও পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ ও মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ প্রমূখ।

মিছিল সমাবেশে জেলার আওতাধিন সকল উপজেলা ও পৌর, মহানগর আওতাধিন সকল ওয়ার্ড যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বিরোধী মত দমনে সরকার বিচার ব্যবস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে এই ফরমায়েসী রায় দেওয়া হয়েছে। এ রায় দিয়ে চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। শুধু তারেক রহমান নয়, তার স্ত্রী হওয়ার কারণে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না থেকেও ডা. জুবাইদা রহমানকেও সাজা দেওয়া হয়েছে। একই ধরনের মামলায় আওয়ামী লীগ নেতাদের খালাস দেওয়া হচ্ছে। বর্তমান প্রধানমন্ত্রঅ শেখ হাসিনার বিরুদ্ধে ১৫টি মামলা ছিল। এই আদালতকে ব্যবহার করে সব মামলা উঠিয়ে নেওয়া হয়েছে। অথচ বিএনপি নেতাদের ২৫ বছর আগের মামলায় ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। এই বিচারের নামে এই ধরনের অবিচার জাতি মেনে নিবেনা। অবিলম্বে এই ফরমায়েসী সাজার রায় বাতিল করতে হবে।

Manual8 Ad Code

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code