Main Menu

সুপারমুন দেখা যাবে আজ

প্রযুক্তি ডেস্ক: সুপারমুন যাকে ব্লুমুন বলেও অনেকে চেনে। চলতি আগস্ট মাসে দুইবার সুপারমুন দেখা যাবে। এ সময় চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছাকাছি থাকবে। ফলে চাঁদকে খুব বড় এবং উজ্জ্বল দেখাবে। রাতের আকাশে চাঁদের সৌন্দর্যপিপাসু মানুষের জন্য আজ সেই দিনক্ষণ। এ কারণে এই মাসটি খুব স্পেশাল। অগাস্টে ৩টি এমন ঘটনা ঘটতে চলেছে যা বিরল বলে মনে করা হচ্ছে। তার চেয়ে বড় কথা হচ্ছে এই আগস্টের শুরুর দিন এবং ৩০ তারিখ প্রথম দ্বিতীয় বার দেখা যাওয়ার কথা রয়েছে। তবে এবারের সুপার মুন দেখা যাবে অন্য সুপারমুনের চেয়ে অনেক বড় করে। এর আগে ব্লু মুন দেখা গিয়েছিল ২২ আগস্ট ২০২১ সালে।

মঙ্গলবার (১ আগস্ট) বাংলাদেশে সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত (আকাশ মেঘমুক্ত থাকা সাপেক্ষে) সুপারমুন দেখা যাবে বলে জানা গেছে।

বিজ্ঞানীরা দাবী করছেন, এই দিনে পৃথিবীর চারদিকে চাঁদের কক্ষপথ প্রায় ৫০ ডিগ্রি কোণে হেলে পড়ে। চাঁদের আলোয় উজ্জ্বল পূর্ণিমা পৃথিবীর ২২৪,৮৬৫ মাইল ব্যাসার্ধের মধ্যে আসে।

ব্রিটিশ ওয়েবসাইট দ্য সানের প্রতিবেদন অনুসারে, এমনিতেই কোনও মাসের দ্বিতীয় পূর্ণিমাকে বলে ব্লুমুন। পৃথিবীর চারপাশে একবার ঘুরে আসতে চাঁদের ২৯ দিন সময় লাগে। ফলে মাঝে মধ্যে এক মাসে দুইটি করে পূর্ণিমা হতে দেখা যায়। এর মধ্যে প্রথমটিকে বলে ফুল মুন। দ্বিতীয় পূর্ণিমাকে বলা হয় নিউজ মুন। এই নিউ মুনই হল প্রকৃতপক্ষে ব্লু মুন।

সাধারণত এশিয়ার দেশগুলো থেকেই রাতে বড় ও উজ্জ্বল চাঁদ দেখা যায়। সুপারমুন দেখার জন্য অনেক মহাকাশপ্রেমী এশিয়ার বিভিন্ন দেশের পানে ছুটছেন।

বাংলাদেশ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পক্ষ থেকে সুপারমুন দেখার ব্যবস্থা করা হয়েছে। জাদুঘরের পক্ষ থেকে জানানো হয়েছে, সুপারমুন দেখার জন্য আগারগাঁওস্থ বিজ্ঞান জাদুঘরের প্রশাসনিক ভবনের ছাদে স্থাপন করা হবে শক্তিশালী টেলিস্কোপ। এতে অংশ নিতে রাজধানীর শিক্ষার্থীদের আমন্ত্রণ জানিয়েছেন জাদুঘরের পরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী।

তিনি বলেছেন, ‘রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সুপারমুন পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানানো যাচ্ছে। এছাড়া শিক্ষার্থীদের জন্য এসময় কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হবে। এজন্য শিক্ষার্থীরা ০১৭১১৪০৭৯৪৮ নম্বরে ফোন করে প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।

এর আগে জুন মাসেও ছিল সুপারমুন। ১৪ জুনের এই সুপার মুনটিকে স্ট্রবেরি সুপার মুন বলা হয়েছিল।

Share





Related News

Comments are Closed