অক্টোবরে তফসিল, ডিসেম্বরে নির্বাচন: সিইসি
বৈশাখী নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অক্টোবরে ও ভোটগ্রহণ ডিসেম্বরের শেষে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
রোববার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
সিইসি বলেন, এটা আমাদের মধ্যে আলোচনা হয়নি, সিদ্ধান্ত হয়নি। ৯০ দিন সময়, ওর সঙ্গে মিলিয়ে বলেছিলাম সেপ্টেম্বরে তফসিল। তারপরে দেখেছি, অক্টোবরের আগে এটা সম্ভব না।
দ্বাদশ জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় জানতে চাইলে তিনি বলেন, ডিসেম্বরের শেষ সপ্তাহের আগে না। এটা আমাদের পরিকল্পনার মধ্যে আছে; ডিসেম্বরের শেষ সপ্তাহে বা জানুয়ারির প্রথম সপ্তাহে- ওই জিনিসটিই হচ্ছে গুরুত্বপূর্ণ।
এর আগে, যুক্তরাষ্ট্র ও চীনসহ চার দেশের নির্বাচন পর্যবেক্ষকদের একটি প্রতিনিধিদলের সঙ্গে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়।
Related News
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ এ অংশ নিতে তিন দিনেরRead More
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদRead More



Comments are Closed