দেশে প্রথম উটপাখির ডিম থেকে বাচ্চা ফোটালেন গবেষকরা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে প্রথমবারের মতো উটপাখির ডিম থেকে বাচ্চা ফোটালেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।
বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণারত শিক্ষার্থী তৌহিদুল ইসলাম জানান, দেশে উটপাখি বৃদ্ধির সম্ভাবনা নিয়ে ২০২০ সালে গবেষণা শুরু হয়। ২০২১ সালে প্রথমবারের মতো ১৯টি ডিম ইনকিউবেটরে বসানো হয়। তবে সেখান থেকে কোনো সুফল পাওয়া যায়নি।
এরপর ২০২২ সালে বিভিন্ন ধাপে ৩৬টি ডিম বসানো হয়, কিন্তু সেবারও নিরাশ হতে হয় গবেষকদের। পরে চলতি বছর প্রথমে ১৩টি ডিম বসানো হয়, সেখানে ডিম না ফোটায় আরও ছয়টি ডিম ইনকিউবিটরে বসান গবেষকরা। সেখানকার একটি ডিম থেকে বাচ্চা ফোটে।
জেনেটিকস অ্যান্ড এনিমেল ব্রিডিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. রাশেদুল ইসলাম বলেন, “কৃত্রিম পদ্ধতিতে উটপাখির বাচ্চা ফোটানোর সাফল্যে এখন আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল। এই গবেষণা কার্যক্রমকে আরও এগিয়ে নিতে চাই।”
এনিমেল সায়েন্স অ্যান্ড নিউট্রিশন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. উম্মে সালমা বলেন, “অনেক চেষ্টার পর বাংলাদেশে আমরাই প্রথম ইনকিউবেটরে উটপাখির ডিম থেকে বাচ্চা ফোটাতে সক্ষম হয়েছি। আমরা এই সাফল্যে খুশি এবং আপ্লুত। এখন আমাদের সাফল্যকে এগিয়ে নিতে আরও বড় পৃষ্ঠপোষকতা প্রয়োজন।”
পোল্ট্রি সেক্টরে প্রোটিনের বিকল্প উৎস হিসেবে উটপাখিকে খামারি পর্যায়ে ছড়িয়ে দিতে এই গবেষণা এগিয়ে নিতে সংশ্লিষ্টরা এগিয়ে আসবেন বলেও প্রত্যাশা এই শিক্ষকের।
Related News
মক্কায় ড্রোন হামলার চেষ্টা, জামায়াত আমিরের তীব্র নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর হামলার চেষ্টারRead More
পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাRead More



Comments are Closed