Main Menu

এক দফা দাবিতে সিলেটে বিএনপির পদযাত্রা মঙ্গলবার

বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ১৮ জুলাই, মঙ্গলবার সিলেট জেলা ও মহানগর বিএনপি পদযাত্রা করবে।

মহানগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে দুপুর ২টায় পদযাত্রা শুরু হবে।

কর্মসূচি সফল করতে সিলেট জেলার অন্তর্ভুক্ত সকল উপজেলা ও পৌর বিএনপি এবং সকল ইউনিটের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীকে যথাসময়ে উপস্থিত থাকতে জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী অনুরোধ জানিয়েছেন।

 

Share





Related News

Comments are Closed