সিলেটের আলো নিকেতনের মালিক মকবুল আহমদ আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের বন্দরবাজারস্থ আলো নিকেতন ইলেকট্রনিক্সের সত্ত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী ও বিলপাড় জামে মসজিদের সাবেক দুই বারের মোতাওয়াল্লী এলাকার শালিশ ব্যক্তিত্ব প্রবীণ মুরব্বী হাজি মো. মকবুল আহমদ আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (৮ জুলাই) রাত ১১ টা ৫০ মিনিটের দিকে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬০) বছর। তিনি ৩ ছেলে, নাতী-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাযার নামাজ আজ রোববার বাদ যোহর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে অনুষ্ঠিত হবে। পরে হযরত শাহজালাল (রহ.) কবরস্থানে দাফন সম্পূর্ণ করা হবে।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ব্যবসায়ী ও বিলপাড় জামে মসজিদ কমিটির লোকজন সহ পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ।
শনিবার রাতে এক শোক বার্তায় নেতৃবৃন্দ জানান, মরহুম হাজী মকবুল আহমদ এলাকার প্রবীণ মুরব্বী হিসেবে সকলের কাছে জনপ্রিয় ছিলেন। যে কোন সময়ে তিনি এলাকার সমস্যা নিরসনে সকলকে সাথে নিয়ে কাজ করতেন। বন্দরবাজারের বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে তার অনেক সুনাম রয়েছে। তিনি জীবনের শেষ সময় পর্যন্ত সততা ও নিষ্ঠার সাথে কাজ করে গেছেন। আমরা এই প্রবীণ মুরব্বী হাজি মকবুল হোসেনের আত্মার শান্তি কামনা করছি। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ পাক যেন হাজী মকবুল আহমদকে জান্নাত বাসী করেন। (আমিন)। বিজ্ঞপ্তি
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed