সুনামগঞ্জে ছিনতাই মামলায় ছাত্রলীগ নেতা সাকিব কারাগারে
সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জে চিনির বস্তা ছিনতাই মামলায় আটক জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মেহেদী হাসান সাকিবকে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার (৭ জুলাই) তাকে আদালতে তোলা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাকে আটক করে সুনামগঞ্জ সদর থানা পুলিশ।
সাকিব আরপিননগরের নাছির উদ্দীন ওরফে মছব্বিরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা সুনামগঞ্জ সদর থানার এসআই হাবিবুর রহমান।
চিনি ছিনতাইয়ের ঘটনায় সুনামগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেছিলেন বিশ্বম্ভপুর উপজেলার চেংবিলের মৃত মো. আকবর আলীর ছেলে ও ব্যবসায়ী মানিক মিয়া।
এজাহার সূত্রে জানা গেছে, মল্লিকপুর বিজিবি ক্যাম্প এলাকায় আটটি ৫০ কেজি ওজনের চিনির বস্তা ছিনতাই হয়। মানিক ও অটোরিকশা চালক কামরুলকে মারধর করে চিনির বস্তা নিয়ে পালিয়ে যায় সাকিব। সিসিটিভি ফুটেজ দেখে তাকে শনাক্ত ও আটক করা হয়।
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন সাকিব গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আদর্শ থেকে কেউ বিচ্যুত হলে আমরা তাকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে আবেদন পাঠাবো।
Related News
তাহিরপুর উপজেলা যুবলীগের সভাপতি হাফিজ উদ্দিন গ্রেফতার
সুনামগঞ্জ সংবাদদাতা: উসকানিমূলক পোস্ট প্রচারে উৎসাহ প্রদান ও অর্থায়নের মাধ্যমে সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগেRead More
সুনামগঞ্জে গরুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নারীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে গরুর সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রতিমা রানী দাস (৩৫) নামেRead More



Comments are Closed