জুড়ীতে বিদ্যুস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে উপজেলার সাগরনাল ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, উপজেলার দক্ষিণ সাগরনাল গ্রামের বৃদ্ধ মইন উদ্দিন মঙ্গলবার বিকেলে সুপারি গাছ কাটতে যান। ওই গাছে বিদ্যুতের তার প্যাঁচানো ছিল। গাছ কাটার সময় মইন উদ্দিন বিদ্যুতায়িত হন। তাকে রক্ষা করতে গেলে স্ত্রী এসনো বিবিও (৫৫) বিদ্যুতায়িত হয়ে মারা যান।
জুড়ী থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed