Main Menu

ডোমারে গৃহবধূর মরদেহ উদ্ধার

Manual8 Ad Code

মোঃ রিমন চৌধুরী, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে আরবী আক্তার (২৪) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের প্রামানিক পাড়ায় ঘটনাটি ঘটে।

Manual8 Ad Code

আরবী আক্তার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের প্রামাণিক পাড়ার তুহিন ইসলামের স্ত্রী ও বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বকঠোটা ভালুকখালি এলাকার মোঃ দবির উদ্দিনের মেয়ে।

Manual4 Ad Code

ইউপি চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু বলেন, রাতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আরবী আক্তারের মৃতদেহ ঘড়ের মেঝেতে শোয়ানো রয়েছে। আমি তাদের কাছে জানতে চাইলে তার স্বামী তুহিন জানান, সে ঘড়ের ফ্যানের রডে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। আমি তুহিনের নম্বর দিয়ে ঘটনাটি মেয়ের পরিবারকে অবগত করি।

মেয়ের বাবা দবির উদ্দিনের দাবী তার মেয়েকে হত্যা করে আত্মহত্যার কথা বলা হচ্ছে। তিনি বলেন সোমবার দুপুরে তার মেয়ের সাথে সর্বশেষ মোবাইলে কথা হয়। রাত দুইটার পরে ভোগডাবুড়ি ইউপি চেয়ারম্যান ফোন দিয়ে জানায় আমার মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আমরা সকাল ১১টার দিকে ডোমার থানায় এসে দেখতে পাই আমার মেয়ের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে।

নিহত আরবীর বড় ভাই হাফিজুর রহমান বলেন, বিয়ের আট বছরেও আমার বোনের কোন বাচ্চা না হওয়ায় প্রতিনিয়ত নির্যাতন করতো তুহিন। এর আগেও মারধরের কারনে আমাদের বাড়ীতে চলে আসে। গত ১৫ দিন আগে আমাদের বাড়ী থেকে চলে আসে স্বামীর বাড়ী। আজকে তার মৃত্যুর খবর পাই।

Manual3 Ad Code

নিহতের স্বামী তুহিন ইসলামের সাথে কথা হলে বলেন, রাত ১২টার পর আমার স্ত্রী আরবী আক্তার আমাকে কাঁচা বাজার নিয়ে বাড়ীতে আসতে বলে। আমি বাড়ী এসে দেখতে পাই ঘরের দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পর ভিতর থেকে তার কোন সারাশব্দ না পাওয়ায় ঘড়ের দরজা ভেঙ্গে দেখতে পাই তার ঝুলন্ত দেহ। তবে কি কারনে সে আত্মহত্যা করেছে সেটি তিনি জানেনা বলে জানিয়েছেন।

Manual2 Ad Code

ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এঘটনায় একটি অপমৃত্যু মামলা রজু করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মরদেহ ময়না তদন্তের জন্য লাশ জেলার মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলেই প্রকৃত ঘটনা জানা যাবে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code