জুড়ীতে ১ হাজার গাছের চারা রোপন কার্যক্রমের উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে ‘জুড়ী মানবিক সোসাইটি’এর উদ্যোগে সবুজ জুড়ী প্রকল্পের আওতায় উপজেলা ব্যাপী এক হাজার গাছের চারা রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৪ জুলাই) দুপুর ২টায় জুড়ী উপজেলার জায়ফরনগর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে গাছের চারা রোপন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্টানের প্রধান অতিথি ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), সিলেট-এর অধিনায়ক, অতিরিক্তি ডিআইজিপি খন্দকার ফরিদুল ইসলাম।
জায়ফরনগর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও মৌলভীবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বদরুল ইসলামের সভাপতিত্বে জুড়ী মানবিক সোসাইটির অন্যতম সংগঠক মাওলানা মো: কামরুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মফিজুল ইসলাম, এএসপি আসাবুর রহমান, জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন, ওসি (তদন্ত) হুমায়ূন কবির, জায়ফর নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতীশ চন্দ্র দাস, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মন্জুরে আলম লাল, সাধারণ সম্পাদক মো তাজুল ইসলাম, ইউপি সদস্য এবং বাংলা টিভির প্রতিনিধি জাকির মনির, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আজাদ মিয়া, আব্দুল আহাদ তারা, অজয় দাস,৭এপিবিএন এর মিডিয়া উইংয়ের এএসআই পাবেল, মানবিক সোসাইটি উপদেষ্টা ডাক্তার নজরুল ইসলাম নয়ন, মানবিক ব্লাড ফাউন্ডেশনের পরিচালক জামিল আহমেদ, সমকাল প্রতিনিধি ও মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক বেলাল হোসেন, জাকির হোসেন, আজাদ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে জুড়ী মানবিক সোসাইটির ভূয়সী প্রশংসা করে বলেন- আমি একজন কৃষিবিদ। বৃক্ষ রোপনের মর্ম আমি বুঝি। সকলে মিলে বৃক্ষ রোপন করি, এর পরিচর্যা করি। তাহলে আমরা ফল পাব, কাট পাব, ছায়া পাব, সুন্দর পরিবেশ পাব। এসময় ফলজ বনজ ও ঔষধী গাছ রোপণ করা হয়।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed