বিশ্বনাথে ৩ যুবদল নেতাকে শোকজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ৩ যুবদল নেতাকে শোকজ করেছে উপজেলা যুবদল। দলীয় শৃংখলা ভঙ্গ করে দল বিরোধী কাজের সঙ্গে জড়িত থাকার সু-স্পস্ট অভিযোগের ভিত্তিতে তাদের শোকজ করা হয়েছে।
বিষয়টি সোমবার (৩ জুলাই) উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক সামসুল ইসলাম ও সিনিয়র যুগ্ম আহবায়ক মুসলিম আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি নিশ্চিত করা হয়েছে।
শোকজ নোটিশ প্রাপ্তরা হলেন- উপজেলার লামাকাজী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আছকর আলী এবং দশঘর ইউনিয়ন যুবদলের সহ সভাপতি আব্দুর রকিব ও সাংগঠনিক সম্পাদক জাকারিয়া খান।
শোকজ নোটিশ পাওয়ার ৭২ ঘন্টার মধ্যে তাদেরকে স্বশরীরের উপস্থিত হয়ে উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক ও সিনিয়ন যুগ্ম আহবায়কের কাছে শোকজের জবাব দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।
আর শোকজের জবাব না দিলে শোকজ করা ওই ৩ নেতার বিরুদ্ধে যেকোন সাংগঠনিক ব্যবস্থা নিতে বাধ্য হবেন উপজেলা যুবদলের শীর্ষ নেতৃবৃন্দ।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed