কুলাউড়ায় সেপটিক ট্যাংকে পড়ে ভাই-বোনের মৃত্যু
কুলাউড়া সংবাদদাতা: মৌলভীবাজারের কুলাউড়ায় পরিত্যক্ত সেপটিক ট্যাংকে পড়ে হাসান (৪) ও হাবিবা (২) নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।
রবিবার (২ জুলাই) সকালে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের হাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই দুই শিশু হাজীপুর গ্রামের দিনমজুর জাহাঙ্গীর মিয়ার সন্তান।
পরিবারের বরাত দিয়ে কুলাউড়া থানার এসআই মোহাম্মদ আলী জানান, জাহাঙ্গীর মিয়ার বসতঘরের পেছনে একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংক রয়েছে। সম্প্রতি বৃষ্টিতে ট্যাংকের আশপাশের মাটি দেবে যায়। রবিবার সকাল ৯টার দিকে হাসান ও হাবিবা ট্যাংকের পাশে খেলাধুলা করছিল।
একপর্যায়ে হাবিবা ট্যাংকের ভেতরে পড়ে যায়। বোনকে বাঁচাতে হাসানও ট্যাংকের মধ্যে পড়ে গিয়ে ঘটনাস্থলেই ভাই-বোনের মৃত্যু হয়। পরে স্বজনেরা ট্যাংক থেকে মৃত অবস্থায় হাসান ও হাবিবার লাশ উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক বলেন, দুই সন্তানকে হারিয়ে জাহাঙ্গীরের বাড়িতে শোকের মাতম চলছে।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ বলেন, কোনো অভিযোগ না থাকায় লাশ দুটো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More
কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলকRead More



Comments are Closed