সুনামগঞ্জে হাওরে নৌকাডুবিতে তিন ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে নৌকাডুবিতে একই পরিবারের তিন ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন, গ্রামের মাঝবাড়ির সোহেল মিয়ার মেয়ে ফারজানা (১৩) ও মারজানা ( ৮) ও ছেলে সন্তান রবিন (৪)।
রোববার (২ জুলাই) দুপুরের দিকে বাড়ির পাশে একটি হাওরে মাছ ধরতে গিয়ে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিজ বসতঘর থেকে ছোট্ট ডিঙ্গি নৌকা দিয়ে বাড়ির পাশে হাওরে মাছ ধরতে যায় তিন ভাই বোন। এ সময় হঠাৎ ঝড়-বৃষ্টির কবলে পড়ে তাদের নৌকা ডুবে যায়। এতে নিখোঁজ হয় তিন ভাই বোন। এসময় স্থানীয়রা খোঁজাখুঁজি করে একজনের মরদেহ উদ্ধার করে।
পরবর্তীতে সুনামগঞ্জ ফায়ারসার্ভিসের ডুবুরি দল গিয়ে বাকি দুইজনের মরদেহ উদ্ধার করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তিন ভাই বোনের মৃত্যুর ঘটনার বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed