কমলগঞ্জে তালা ভেঙে স্বর্ণের দোকানে চুরি
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে রহমান মার্কেট মাতৃ জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে।
অজ্ঞাত চোর বা চোর চক্র ঈদের ২য় দিন শুক্রবার (৩০ জুন) রাতের কোন এক সময় দোকানের শাটারের তালা ভেঙ্গে দোকানে ঢুকে প্রায় দেড় ভরি স্বর্ণ ও রুপা লুট করে নিয়েছে।
খবর পেয়ে শনিবার সকালে শমশেরনগর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আকরাম আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় দুটি ভাঙ্গা তালা ও একটি রড উদ্ধার করা হয়।
মাতৃ জুয়েলার্স এর মালিক বিশ্বজিত মল্লিক বলেন, প্রতিদিনের মতো শুক্রবার রাত অনুমান ১১টার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে যাই। আজ সকালে দোকানে এসে দেখেন একটি শাটারের তালা নেই। দুটি তালা ভাঙা। ভেতরের সব কিছু এলোমেলো অবস্থায় পড়ে আছে। গ্লাসের ভিতরে স্বর্ণ ও রুপা নেই। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকা।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আকরাম আলী বলেন, চুরির ঘটনায় তদন্ত চলছে। তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed