ভারতে বাসে আগুন লেগে ‘ঘুমন্ত’ ২৫ যাত্রীর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহারাষ্ট্র রাজ্যের একটি এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাসে আগুন লেগে তিন শিশুসহ অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। ঘটনার সময় তাদের অধিকাংশই ঘুমিয়ে ছিলেন।
শুক্রবার (৩০ জুন) স্থানীয় সময় রাত প্রায় দেড়টার দিকে সমৃদ্ধি-মহামার্গ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাটি ঘটে। বাসটিতে প্রায় ৩৩ জন যাত্রী ছিলেন।
ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বাবুরাও মহামুনি এএফপিকে বলেছেন, বাসটি পুনে শহরে যাওয়ার সময় মধ্যরাতে সড়কের বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় এবং ডিজেল ট্যাঙ্কে আগুন ধরে যায়।
তিনি বলেন, “বাসে প্রায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন। তার মধ্যে ২৫ জন মারা গেছেন এবং আটজন আহত হয়েছেন।”
ভারতের অর্থনৈতিক রাজধানী মুম্বাই থেকে প্রায় ৪০০ কিলোমিটার (২৫০ মাইল) পূর্বে মহারাষ্ট্র রাজ্যের দুর্ঘটনাস্থলের কাছে একটি হাসপাতালে বাসচালকসহ আহতদের ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, তারা দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ সুপার সুনীল কাদাসানের উদ্ধৃতি দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, “এই মুহূর্তে অগ্রাধিকার হচ্ছে মৃতদেহ শনাক্ত করা এবং তাদের পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা।”
এক পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন, নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে বলেছেন, “বুলধানায় বিধ্বংসী বাস দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করছি। যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি ও প্রার্থনা করছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”
বাস দুর্ঘটনায় হতাহতের এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তিনি নিহতদের প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed