জগন্নাথপুরে দুই স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে এক ঘণ্টার ব্যবধানে পৃথক ঘটনায় সমবয়সী দুই স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জুন) উপজেলার মিরপুর ইউনিয়নের হাছনফাতেমাপুর গ্রামে ও কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীরা হচ্ছে- উপজেলার মিরপুর ইউনিয়নের হাছনফাতেমাপুর গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে ছাব্বির আহমদ (১৫)। ছাব্বির মিরপুর পাবলিক উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
অপরজন উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে অজুফা বেগম (১৫)। অজুফা স্থানীয় হাজি মন্তাজ উদ্দিন উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
ছাব্বিরের মরদেহ উদ্ধারের ঘটনায় থানার উপ পরিদর্শক (এসআই) সাইফুদ্দিন ভূঁইয়া বলেন, ‘মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ছাব্বিরকে বসতঘরের তিরের সঙ্গে গলায় গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। পরে থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। মোবাইল ফোনে গেম খেলা নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে আ ত্ম হ ত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।’’
এদিকে একইদিন দুপুর সাড়ে ১২টার দিকে অজুফাকে বাড়ির রান্নাঘরের তিরের সঙ্গে গলায় উড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেন পরিবারের সদস্যরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
থানার এসআই অলক দাশ বলেন, ‘আজ সকালে রান্না করা খাবার নিয়ে মায়ের সঙ্গে অজুফার ঝগড়া হয়। এর জেরে আ ত্ম হ ত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাদের মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ কাজ করছে।’
Related News
সুনামগঞ্জে বৃদ্ধা ও যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় ডোবা থেকে এক বৃদ্ধা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে একRead More
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More



Comments are Closed