হবিগঞ্জে ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে ডোবায় থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়।
মঙ্গলবার (২৭ জুন) দুপুরে সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের শিয়ালদাড়িয়া গ্রামের একটি ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মাহবুবুর রহমান (২২) ওই গ্রামের আতর আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে শিশুরা খেলতে গিয়ে বাড়ির অদূরে একটি ডোবায় মরদেহ দেখে। শিশুরা গ্রামের কয়েকজনকে বিষয়টি জানায়। এরপর পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থলে যান।
সদর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ বদিউজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। তবে তদন্ত ছাড়া প্রকৃত বিষয়টি জানা যাবে না।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed