সিলেট মহানগর মহিলাদলের সভাপতি ডেইজি, সিনিয়র সহ-সভাপতি আসমা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর মহিলা দলের সভাপতি নিগার সুলতানা ডেইজি এবং সিনিয়র সহ সভাপতি পদে আসমা আলমকে মনোনিত করা হয়েছে।
গত ২৫ জুন রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে সিলেট মহানগর মহিলা দলের সভাপতি ও সিনিয়র সহ সভাপতি পদে তাদের এই দায়িত্ব প্রদান করা হয়।
গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব প্রাপ্তরা সিলেট মহানগর মহিলা দলকে আরো শক্তিশালী করার মাধ্যমে দলীয় কর্মসূচী এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামে জোরালো ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করা হয় চিঠিতে।
উল্লেখ্য, সভাপতি পদে মনোনিত নিগার সুলতানা ডেইজি দুইবার সিলেট জেলা ও মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি সিলেট সরকারী মহিলা কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সহ সভাপতির দায়িত্ব পালন সহ দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি, নগর জুড়ে ব্যাপক প্রস্তুতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নগর। চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।Read More



Comments are Closed