মাধবপুরে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে ব্যবসায়ীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর পৌরশহরের ফায়ার সার্ভিস এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহি মাধবপুর মোল্লা জেনারেটরের মালিক দৌলত মোল্লার (৬০) মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ জুন) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত দৌলত মোল্লা মাধবপুর পৌরশহরের কৃষ্ণনগর এলাকার মৃত গুনি মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২টার সময় মাধবপুর পৌরশহরের ফায়ার সার্ভিস এলাকায় মোটরসাইকেল নিয়ে পৌছালে সিলেটগামী ইউনাইটেড পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দৌলত মোল্লা গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে তার মৃত্যু হয়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed