Main Menu

ডোমারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোঃ রিমন চৌধুরী, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে গোসলখানার গর্তে জমে থাকা পানিতে ডুবে আভা মনি নামের ১৪ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ জুন) সকাল ১১টার দিকে ডোমার পৌর এলাকার ৬নং ওয়ার্ডের পানুয়াটারী গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু আভা মনি ওই গ্রামের সৌদি প্রবাসী হাবিবুর রহমানের মেয়ে।

স্থানীয় পৌর কাউন্সিলর মিজানুর রহমান তুলু বলেন, শিশুটি বাড়ির বাইরে খেলাধূলা করছিল। তার খেলনা জমে থাকা পানিতে পরলে সে খেলনাটি নেওয়ার জন্য পানিতে নামে। সেখানেই পানিতে ডুবে তার মৃত্যু হয়। শিশুটিকে দেখতে না পাওয়ায় পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর পানিতে ভাসতে দেখে আভা মনির মরদেহ।

 

Share





Related News

Comments are Closed