সিলেটে বসবে ৪৫টি কোরবানির পশুর হাট
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট জেলা ও মহানগর এলাকায় ৪৫টি পশুর হাট বসার অনুমতি দিয়েছে জেলা প্রশাসন।এছাড়া অন্য কোথাও অবৈধ ভাবে পশুর হাট বসানো হলে সাথে সাথেেই ব্যবস্থা নিতে সিটি কর্পোরেশন ও এসএমপিকে নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন।
এর মধ্যে সিলেট সিটি করপোরেশন এলাকায় ৭টি এবং জেলায় ৩৮টি পশুরহাটের অনুমোদন দেওয়া হয়েছে।
রোববার (২৫ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন।
তিনি বলেন, ‘সিলেট মহানগরে ৭টি এবং জেলায় ৩৮টি পশুরহাটের অনুমদন দেওয়া হয়েছে। এর বাহিরে কোথাও কোরবানির পশুরহাট বসার অনুমতি নেই। কোথাও অবৈধভাবে হাট বসলে আমরা ব্যবস্থা নেব।’
জানা গেছে, পবিত্র ঈদুল আজহায় জেলা প্রশাসন ও সিটি করপোরেশন নির্ধারিত পশুর হাটের অনুমতি দিলেও ঈদ ঘনিয়ে আসতেই সড়ক, বিদ্যালয় মাঠ, খোলা স্থানে অবাধে পশুর হাট বসানো হয়। সেসব হাটে বিক্রেতারা গরু তুলতে না চাইলেও জোর পূর্বক ট্রাক আটকিয়ে গরু নামাতে পাইকারদের বাধ্য করা হয় বলে অভিযোগ ওঠে। এবার এসব ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সেদিকে নজর দিতে জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন নগরবাসী।
Related News
জৈন্তাপুরে দেড় লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রুমিন আহমদRead More
সিলেট সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ টাকাRead More



Comments are Closed