চিকিৎসার জন্যে সিঙ্গাপুর যাচ্ছেন খন্দকার মোশাররফ
বৈশাখী নিউজ ডেস্ক: উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে সিঙ্গাপুর নেওয়া হবে।
শনিবার (২৪ জুন) তার ছেলে খন্দকার মারুফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
খন্দকার মারুফ বলেন, হাসপাতাল থেকে আজ বাবাকে বাসায় নেওয়া হয়েছে। তবে, এখনও পুরোপুরি সুস্থ না হওয়ায় তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি নিচ্ছি আমরা। সে প্রক্রিয়া চলছে। এখনও ভিসা প্রক্রিয়া পুরোপুরি সম্পন্ন হয়নি। দুয়েক দিনের মধ্যে তা শেষ হবে।
এর আগে, গত ১৭ জুন রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে খন্দকার মোশাররফ হোসেনকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed