কমলগঞ্জে ৩০৮১ পরিবারে ১০ কেজি করে চাল উপহার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কমলগঞ্জ পৌর এলাকার অতি দরিদ্র, অসহায় ও দুঃস্থ ৩০৮১ পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
শনিবার (২৪ জুন) সকাল ১১টায় কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ এর সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত থেকে পৌরসভা প্রাঙ্গনে পৌর এলাকার অতি দরিদ্র অসহায় দুঃস্থ মানুষের মাঝে এসব চাল বিতরন করেন সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি,বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড.মোঃ আব্দুস শহীদ এমপি।
ছাত্রনেতা সাইফুল ইসলামরে সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসাবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জয় কুমার হাজরাসহ পৌর কাউন্সিলরবৃন্দ।
এছাড়াও কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ সদর, আদমপুর, মাধবপুর ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অতি দরিদ্র, অসহায় ও দুঃস্থদের মাঝে চাল বিতরন করা হয়।
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed