উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিন: আনোয়ারুজ্জামান চৌধুরী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওযামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়াারুজ্জামান চৌধুরী বলেছেন, আপনাদের সেবার জন্য নৌকা নিয়ে এসেছি। ২১ জুনের নির্বাচনে যদি আপনাদের ভালোবাসায় ধন্য হওয়ার সুযোগ পাই তাহলে অবশ্যই সিলেট নগরবাসীর আশা আকাংখার প্রতিফলন ঘটবে।
তিনি বলেন, জনসেবাকে জীবনের ব্রত হিসাবে বেছে নিয়েছি। এখন আপনাদের ভালোবাসা চাই। প্রাকৃতিক দুর্যোগ হলেও আধুনিক ও স্মার্ট নগরী গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়নের জন্য সবাই নির্ধারিত সময়ে ভোট কেন্দ্রে যাবেন এবং নৌকায় রায় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন তৎপরতার প্রতি আপনাদের সমর্থন জানাবেন বলেই আমাদের প্রত্যাশা।
সোমবার বিকেলে সিলেট মহানগরীর চালিবন্দর,এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি স্থানীয় অধিবাসী, ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে লিফলেট ও ইশতেহারের কপি বিতরণ করেন। তিনি স্থানীয় সচেতন অধিবাসীদের সঙ্গে কথা বলে ওই এলাকার গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সম্পর্কে অবগত হন এবং নির্বাচিত হলে দলমত নির্বিশেষে সবার মতামত নিয়ে সেসব সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।
এদিকে সোমবার দুপুরে সিলেট জেলা যুবলীগের উদ্যোগে প্রচার মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে সমাপ্ত হয়।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরেRead More



Comments are Closed