Main Menu

জাবির ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীর সহায়তায় জয়পুরহাট জেলা ছাত্র কল্যান সমিতি

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সহায়তায় কাজ করছে জয়পুরহাট জেলা ছাত্র কল্যান সমিতি।

প্রতিষ্ঠালঘ্ন থেকেই জয়পুরহাট জেলা সমিতি শিক্ষার্থীদের সহায়তা করে আছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত তথা জয়পুরহাট থেকে আগত শিক্ষার্থীদের সকল প্রকার সহয়তা করে আসছে।

এ বিষয়ে জেলা সমিতির সভাপতি নূহু আলম বলেন, আমরা একটা স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা জয়পুরহাট সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে সাহায্য করছি।

সম্পাদক আব্দুর রহমান বলেন, আমরা বাংলাদেশের সীমান্তবর্তী জনপদের বাসীন্দা।আমাদের এলাকা থেকে অনেকেই থাকার সমস্যার কারণে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে আসতে পারেনা। আমরা সেই সকল শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা করেছি, ভবিষ্যতেও করব।

Share





Related News

Comments are Closed