সিলেটে বিপদসীমা ছাড়ালো সুরমা, অন্য পয়েন্টে বিপদসীমা ছুঁইছুঁই
বৈশাখী নিউজ ডেস্ক: গত কয়দিনের ভারী বৃষ্টিপাত আর পাহাড়ি ঢলে সিলেটে বেড়েই চলছে সুরমা নদীর পানি। শনিবার কানাইঘাট পয়েন্টে সুরমার পানি বিপদসীমা ছাড়িযেছে। অন্য পয়েন্টেও পাানি বিপদসীমা ছুঁইছুঁই করছে।
সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশিফ আহমেদ শনিবার বিকালে জানান, সুরম নদীর কানাইঘাট পয়েন্টে ৩টার দিকে পানি ছাড়িয়ে যায় বিপদসীমা। এসময় এ পয়েন্টে রেকর্ড করা হয় ১২.৯৫ পয়েন্ট। বিপদসীমা ছিলো ১২.২৬ পয়েন্ট।
সিলেটের আবহাওয়া অফিস জানিয়েছে, শেষ ৩৬ ঘন্টায় সিলেটে বৃষ্টিপাত হয়েছে ২০৩.৫ মিলিমিটার। যার মধ্যে শুক্রবার সকাল ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় সিলেটে ১১৫.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর পরবর্তী ১২ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে ৮৮ মিলিমিটার। এছাড়া আগামী ৪৮ ঘণ্টায় আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টা সিলেটে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে পাহাড়ি ঢল নামার সমূহ আশঙ্কা রয়েছে।
ভারী বৃষ্টিপাতের সাথে পাহাড়ি ঢল যোগ হয়ে ইতিমধ্যেই বন্যার আশঙ্কা তৈরি করেছে। কানাইঘাট, জকিগঞ্জ, গোয়াইনঘাট উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হবার আশঙ্কা দেখা দিয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান এক সভায় জানিয়েছেন- আগামী ১৫ দিন সিলেটে অতিবৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে দুই সপ্তাহের মধ্যে সিলেটে হতে পারে বন্যা। এ পরিস্থিতিতে নগদ টাকাসহ ত্রাণসামগ্রীর ব্যবস্থা করে রেখেছে জেলা প্রশাসন। প্রস্তুত করা হচ্ছে আশ্রয়কেন্দ্র। বন্যা মোকাবেলার জন্য ইতিমধ্যেই সংশ্লিষ্ট উপজেলাগুলোকে আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার নির্দেশ দেয়া হয়েছে। নগদ টাকাসহ ত্রাণসামগ্রীর আগাম ব্যবস্থা করে রাখা হয়েছে। এছাড়া সকল উপজেলাকে তাদের প্রয়োজনীয় ত্রাণ সহায়তার চাহিদাপত্র দিতে বলা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed