বিশ্বনাথে আগুনে ৫টি ঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৬০ লাখ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে অগ্নিকান্ডে পাঁচ পরিবারের আধা-পাকা টিনসেডের বসতঘরসহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সূত্রপাত হওয়ায় অগ্নিকান্ডে ওই পাঁচ পরিবারের প্রায় ৪০জন সদস্য একেবারেই অসহায় হয়ে পড়েছেন। কেবলমাত্র তাদের পরনের কাপড় ছাড়া বাকি সবকিছুই পুড়ে ছাই হয়েগেছে। এতে প্রায় ৬০ লাখ টাকারও বেশি ক্ষতিসাধন হয়েছে।
শুক্রবার (১৬ জুন) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার দৌলতপুর ইউনয়িনের মালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন গ্রামের সৌদি প্রবাসী ছুরুক মিয়া, ফারুক মিয়া ও তাদের চাচাতো ভাই বকুল মিয়া, নেছার মিয়া ও লয়লুস মিয়া। প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফারুক মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ঝড়বৃস্টির পাশাপাশি সকালে ভূমিকম্প দেওয়ায় বিশ্বনাথ উপজেলার বিভিন্ন জায়গায় বৈদ্যুতিক খুটি নড়ে যায়। এতে পুরো উপজেলা জুড়ে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বিদ্যুৎ ছিল না। এরপর বিকেল পৌনে ৪টার দিকে বিদ্যুৎ লাইন চালু হওয়ার সঙ্গে সঙ্গে উপজেলার মালিপাড়া গ্রামের সৌদী প্রবাসী ছুরুক মিয়ার বসতঘরে বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকান্ড শুরু হয়। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা একই বাড়ির পাঁচটি পরিবারের সর্বর্স্ব পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ও ওসমানীনগরের ফায়ার ব্রিগেডের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার চেষ্টা করেন। কিন্তু তার আগেই ওই পাঁচ পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়।
এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে সন্ধ্যায় স্থানীয় এমপি মোকাব্বির খান ঘটনাস্থলে পৌঁছে তাদের খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে তাৎক্ষনিকভাবে নগদ ১০ হাজার টাকা অনুদান দেন। পরবর্তিতে তাদেরকে আরও ৬০ হাজার টাকার ও ২০ বান ঢেউটিন এবং একটি গভির নলকুপ অনুদান দেয়ার আশ্বাস দেন। অন্যদিকে ওইদিন রাতে ক্ষতিগ্রস্ত পাঁচ পরবিারকে একলাখ টাকা অনুদান দিয়েছেন বিশ্বনাথের গোয়াহরি গ্রামের যুক্তরাজ্য প্রবাসী হাসিন উজ্জামান নুরু।
বিশ্বনাথ থানার এসআই রেদওয়ান ও ওসমানীনগর ফায়ার ব্রিগেডের ফায়ারম্যান মো. স্বপন মিয়া বলেন, বৈদুতিক শর্টসার্কিট থেকে ঘটনার সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে ৫০ লাখ টাকার ক্ষতি হতে পারে বলেও জানান তারা।
Related News
কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনায় মারামিতে এক ব্যক্তির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে আশিক মিয়া (৬০) নামেRead More
ঢাকায় মারা যাওয়া ভারতীয় নাগরিকের মরদেহ তামাবিল দিয়ে হস্তান্তর
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকায় বিমানের জরুরি অবতরণের পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী ভারতীয় নাগরিক অঞ্জনা ভৌমিকেরRead More



Comments are Closed