মালয়েশিয়ায় আগুনে দুই বাংলাদেশির মৃত্যু
প্রবাস ডেস্ক: মালয়েশিয়ার একটি ছাপাখানায় অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) ভোরে দেশটির সেলাঙ্গর রাজ্যের বান্ডারবারু বাঙ্গির তামান ইন্ডাস্ট্রি সোলেমানে এ অগ্নিকাণ্ড ঘটে।
নিহতরা হলেন লিটন (৩৪) ও মুরাদ (৩৮)। সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের পরিচালক মো. রাজালি ওয়ান ইসমাইল জানান, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, ভোর সোয়া ৪টার দিকে আগুনের খবর পান তারা। খবর পেয়ে তাদের ৩৬ জন কর্মী ঘটনাস্থলে ছুটে যান।
ভোর ৪টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি।
রাজালি ওয়ান ইসমাইল আরও জানান, নিহত দুই বাংলাদেশি ওই ছাপাখানায় কাজ করতেন। কী কারণে আগুন লেগেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র : নিউ স্ট্রেইটস টাইমস।
Related News
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪Read More
বহুতল ভবন থেকে পড়ে কাতারে প্রাণ গেল মৌলভীবাজারের আজমের
প্রবাস ডেস্ক: কাতারে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে নিচে পড়ে আজম মিয়াRead More



Comments are Closed