দেশে ডলারের বিপরীতে টাকার মানের রেকর্ড পতন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে ডলারের সংকট চলছে। ফলে টাকার বিপরীতে দিনদিন শক্তিশালী হচ্ছে ডলার। এছাড়া চাহিদা বেশি থাকায় বেশ ঘন ঘন বাড়ছে ডলারের দাম।
দেশের বাজারে ডলারের দাম বাড়তে বাড়তে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে উঠে এসেছে। সবশেষ তথ্য অনুযায়ী, আন্তঃব্যাংক লেনদেনে প্রতি ডলারের দাম বেড়ে হয়েছে ১০৯ টাকা। এর আগে কখনই এত দামে ডলারের লেনদেন হয়নি।
বৃহস্পতিবার (১৫ জুন) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে, চলতি বছরের মে মাসে ১০৮ টাকা ৭৫ পয়সায় উঠেছিল ডলারের দাম।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বুধবার (১৪ জুন) ব্যাংকগুলো নিজেদের মধ্যে ডলারের লেনদেন করেছে ১০৮ টাকা ৩ পয়সা থেকে ১০৯ টাকায়। এক বছর আগে যা ছিল ৯২ টাকা ৮০ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ডলারের বিপরীতে টাকার মান কমেছে ১৪ দশমিক ৮৬ শতাংশ বা ১৬ টাকা ২০ পয়সা।
সংশ্লিষ্টরা বলছেন, আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় ডলারের বিপরীতে টাকার দাম কমছে। কিন্তু এর বিপরীতে রপ্তানি আয় এবং রেমিট্যান্সে তেমন গতি নেই।
এদিকে বৃহস্পতিবার খোলা বাজারে প্রতি এক ডলার কিনতে গ্রাহকদের গুনতে হয়েছে ১১১ টাকা ৭০ পয়সা। আর বিক্রি করে পেয়েছেন ১১১ টাকা ৩০ পয়সা।
Related News
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: টানা কয়েক দফা কমার পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ল বাংলাদেশRead More
৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দেশের সব তফসিলিRead More



Comments are Closed