বিয়ের নৌকা ডুবে ১০৩ জনের প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ায় বিয়ের যাত্রীবাহী নৌকা ডুবিতে অন্তত ১০৩ জনের মৃত্যু হয়েছে। বিয়ে শেষে বরযাত্রীদের নিয়ে ফেরার পথে নৌকাটি নদীতে ডুবে যায়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার (১৩ জুন) দেশটির উত্তর-মধ্যাঞ্চলের কাওয়ারা বিভাগে এই দুর্ঘটনা ঘটে। কিভাবে এ দুর্ঘটনা ঘটল সেটি এখনো পুরোপুরি জানা যায়নি। তবে নাইজেরিয়ায় অতিরিক্ত যাত্রী, নিরাপত্তার ঘাটতি এবং বর্ষা মৌসুমে অতি বৃষ্টিপাতের কারণে প্রায়ই নৌকা ডুবির ঘটনা ঘটে।
স্থানীয় রাজ্য পুলিশ ও গভর্নরের অফিস জানিয়েছে, ডুবে যাওয়া নৌকাটি কাওয়ারার পাশের রাজ্য নাইজার থেকে বিয়ের যাত্রীদের নিয়ে নদী পার হচ্ছিল। তখনই এটি ডুবে যায়। তবে দুর্ঘটনার বিস্তারিত তারা জানাননি।
কাওয়ারা রাজ্য পুলিশের মুখপাত্র ওকসানমি আজাই বলেন, এখন পর্যন্ত ১০৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ১০০ জনেরও বেশি মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান এখনও চলছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
কাওয়ার রাজ্য গভর্নরের অফিস থেকে হতাহতের ব্যাপারে কিছু জানানো হয়নি। তারা শুধু জানিয়েছে, দুর্ঘটনার শিকার যাত্রীরা বিয়ে শেষে কাওয়ারার পাতিগি বিভাগে ফিরছিলেন।
এক বিবৃতিতে গভর্নরের অফিস বলেছে, ‘নৌ দুর্ঘটনার খবরে গভর্নর মর্মাহত। এ দুর্ঘটনায় ইবু, জাকান, কাপাদা, কুচালু এবং সাম্পির মানুষ ছিলেন; যার সবগুলো পাতিগি বিভাগে অবস্থিত।’
সূত্র : এএফপি
Related News
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার উত্তর-পূর্ব জাভা প্রদেশের তেলুকনাগা এলাকার কাছে ৬.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাতRead More



Comments are Closed