ডোমারে শ্বাসরোধে স্ত্রী হত্যার দায়ে স্বামী গ্রেপ্তার
মো: রিমন চৌধুরী, নীলফামারী প্রতিনিধি: নীলফামারী জেলার ডোমার উপজেলায় মেঘনা রানী (৩০) নামে এক গৃহবধুকে হত্যার দায়ে স্বামী নির্মল চন্দ্র রায় কে (৩৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
নির্মল চন্দ্র রায় আঠিয়াবাড়ী মাস্টারপাড়া এলাকার পুলেন চন্দ্র রায়ের ছেলে।
মঙ্গলবার (১৩ জুন) সকাল সাতটার দিকে পারিবারিক কলহে নিজ বাড়িতে মেঘনা রানীকে গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী নির্মল।
পুলিশ সূত্রে জানা যায়, ১৫ বছর আগে উপজেলার বামুনিয়া ইউনিয়নের সচিন চন্দ্র রায়ের কন্যা মেঘনার সাথে নির্মলের বিয়ে হয়। দির্ঘদিন থেকে তাদের পারিবারিক কলহ চলছিল। মঙ্গলবার সকাল সাতটার দিকে তাদের ঝগড়া বাধলে নির্মল ঘরের মেঝেতে মেঘনার গলা চেপে ধরে। এতে মেঘনার শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়। নির্মল মেঘনার মরদেহ বিছানার উপর তুলে কম্বল দিয়ে ঢেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়দের থেকে খবর পাওয়ার সাথে সাথে বিভিন্ন স্থানে অভিযান চালায় ডোমার থানা পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার হরিণচড়া ইউনিয়নের বুড়িরহাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী জানান, মৃতদেহ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে। মামলা দায়ের ও আসামী আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed