সিলেটে দুর্নীতিবাজ ও অর্থপাচারকারীদের দমনের দাবীতে স্মারকলিপি পেশ
বৈশাখী নিউজ ডেস্ক: শীর্ষ দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীদের দমন, সিলেট নগরীকে যানজট ও ফুটপাত দখলমুক্ত করার দাবীতে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পূর্ব ঘোষণা অনুযায়ী ১২ জুন সোমবার দুপুর ১টায় সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন, সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট, সাংগঠনিক সম্পাদক ডাঃ অরুণ কুমার দেব, সিলটী পঞ্চায়েতের সাধারণ সম্পাদক মোঃ তাজ রীহান জামান এডভোকেট, কেন্দ্রীয় সদস্য সরোজ ভট্টাচার্য্য, আব্দুল মুতাওয়ালী ফলিক, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ ইমাম হোসেন প্রমুখ।
স্মারকলিপিতে বলা হয়, বিশ্ব অর্থনৈতিক মন্দা সহ নানাবিধ প্রাকৃতিক ও মানুষ সৃষ্ট বিভিন্ন দুর্যোগের কারণে দেশের মানুষ অতীতের সময়ের চেয়ে বর্তমানে খুবই চরম কষ্টের মধ্যে আছেন। কিন্তু শীর্ষ দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীদের কারণে দেশের চরম মূল্যস্ফীতি, বাজার সিন্ডিকেট ও লুটপাটকারীদের কারণে ভিশন-৪১ আজ চ্যালেঞ্জের সম্মুখীন। দেশের মানুষের এক নম্বর জাতীয় দুষমণ হচ্ছে দুর্নীতিবাজ অর্থ পাচারকারীরা। এদের দমনের লক্ষ্যে ৮ দফা সম্বলিত দাবীনামা এবং বৃহত্তর সিলেটের সাধারণ জনগণের একমাত্র চিকিৎসার স্থল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। চিকিৎসায় এই হাসপাতাল অতীতে দেশের অনেক মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ে উন্নত ছিল। ইদানিং এই হাসপাতালে সুচিকিৎসা দেয়ার ক্ষেত্রে গণঅভিযোগে জর্জরিত। সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা ও কমমূল্যে স্বাস্থ্য পরীক্ষা সেবা থেকে সিলেটবাসী বঞ্চিত। পাশাপাশি সিওমেক-এর তৃতীয় ও চতুর্থ শ্রেণির কিছু কর্মচারীদের দুর্নীতি, সিট বাণিজ্য ও গাফলতির বিষয়ে স্মারকলিপিতে আশু হস্তক্ষেপ কামনা করা হয়।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে ফুটপাত দখলমুক্ত, অবৈধ পার্কিং উচ্ছেদ, সিসিকের অনেক ভূমি আত্মসাৎকারীদের কাছ থেকে ভূমি উদ্ধার, অবৈধ দখলদারদের কাছ থেকে নালা-নর্দমা, ছড়া উদ্ধার ও খনন, নগরীর সৌন্দর্য বর্ধন, তার গৃহিত ভাল পদক্ষেপগুলো ফলে নগরীবাসী উপকৃত ও সন্তুষ্ট হয়েছেন। পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ভাবমূর্তি উজ্জল হয়েছে। কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে সিলেট নগরীতে তীব্র যানজটের পাশাপাশি গুরুত্বপূর্ণ ফুটপাতগুলো হকারদের দখলে চলে গেছে। এই জনদুর্ভোগ নিরসনে ১০ দফা সম্বলিত আরেকটি স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে শীর্ষ দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীদের দমন, সুচিকিৎসা ও নগরবাসীর দুর্ভোগ লাগবে যথাযথ কার্যকর পদক্ষেপ দ্রুত গ্রহণ না করা হলে জনস্বার্থে দাবীর পক্ষে আন্দোলন গড়ে তোলা হবে বলে উল্লেখ করা হয়।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed