Main Menu

সংবাদপত্রের প্রিয়মুখ দ্বারা মিয়া আর নেই

বৈশাখী নিউজ ডেস্ক: বৈরাগী মাইকের স্বত্বাধিকারী ও প্রবীন সংবাদপত্রের কর্মী সৈয়দ দ্বারা মিয়া আর নেই। (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

সোমবারে (১২ জুন) সকাল ৭.২৩ মিনিটে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

প্রবীন সংবাদপত্রের কর্মী সৈয়দ দ্বারা মিয়া গত তিনদিন আগে হার্ট ও শারীরিক বিভিন্ন সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে তার পারিবারিক সূত্র জানিয়েছে। তিনি স্ত্রী,পুত্র,কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জানাযার নামাজ সোমবার বাদ আসর নয়াসড়ক জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে হযরত মানিক পীর (র:) গোরস্তানে দাফন সম্পন্ন হয়।

Share





Related News

Comments are Closed