Main Menu

বিয়ানীবাজারে ট্রাকচাপায় মোটর সাইকেল আরোহী নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের টিকরপাড়া বাজারে ট্রাক চাপায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (১২ জুন) বিকাল সাড়ে চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোঃ মাইদুল ইসলাম (২১) গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার তারাপুর গ্রামের মোঃ নওশের আলীর ছেলে। তিনি সিলেটে আইসার ট্রাক কোম্পানির মার্কেটিং ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা শ্যামল বণিক জানান, সিলেট থেকে বিয়ানীবাজারগামী মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-১৭৫৬) উপজেলার আলীনগর ইউনিয়নের টিকরপাড়া বাজারে পৌছামাত্র মোটরসাইকেল (ঢাকা মেট্রো-হ-৪২-৩৪৩৩)কে চাপা দিলে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী মাইদুল ইসলাম মৃত্যুবরণ করেন।

তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে চারখাই ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশের পরিচয় শনাক্ত, সুরতহাল সম্পন্ন করেছেন। এ ঘটনায় পুলিশ ট্রাক ও মোটর সাইকেল জব্দ করলেও ট্রাক চালক ও সহকারি পালিয়ে যায়।

 

Share





Related News

Comments are Closed