ওসমনীনগরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমনীনগর উপজেলায় দুই ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
সোমবার (১২ জুন) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের দয়ামীর ইউনিয়নের সোয়ারগাঁও এলাকা এ ঘটনা ঘটে।
আহতের নাম জসিম (৩৫)। তিনি ট্রাক চালক বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার ফখরুল ইসলাম।
জানা যায়, সিলেটগামী একটি ট্রাক ওসমানীগর উপজেলার নিজ কুরুয়া নামক স্থানে আসার পর ট্রায়ার পাংচার হলে চালক ও সহকারী মিলে চাকা পরিবর্তন করছিলেন। ভোর সাড়ে ৪টার দিকে একই দিকে সিলেট গামী আরেকটি ট্রাক এসে পেছন থেকে তাদের ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক, চালকের সহকারীসহ তিন জন ঘটনাস্থলেই নিহত হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ওসমানীনগর স্টেশনের উপ সহকারি পরিচালক খন্দকার সানাউল হকের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।
এব্যাপারে ওসমানীনগর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার ফখরুল ইসলাম বলেন, ‘দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে এসে আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিন জন মারা যান। গুরুতর আহত হয়েছেন আরেকজন। তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
তিনি বলেন, ‘নিহতদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি তবে আহতের নাম জসিম। তিনি বুকে মারাত্মকভাবে চাপ খেয়েছেন।’
এর আগে গত ৭ জুন বুধবার ভোরে ঘটনাস্থলের পাশে ঢাকা-সিলেট মহাসড়কের নাজিরবাজারে ট্রাক ও শ্রমিকদের বহনকারী পিকআপ ভ্যানের সংঘর্ষে ১৫ শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরও ১৪ জন। তাঁরা সিলেট নগরের আম্বরখানা এলাকা থেকে ঢালাই কাজের জন্য ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে যাচ্ছিলেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed