ভারতে পালিয়ে যাওয়ার সময় তিন রোহিঙ্গা নারী আটক
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মাধবপুর ইউনিয়নের ধলই সীমান্ত এলাকা থেকে বিজিবি সদস্যরা তিন রোহিঙ্গা নারীকে আটক করে শুক্রবার (৯ জুন) দুপুরে পুলিশে দিয়েছে।
আটক রোহিঙ্গারা হলেন, মিনারা বেগম (২০), স্বামী-সৈয়দুল আমিন, উখিয়া ক্যাম্প-১৪, ব্লক-সি-১, ফরমিনা বেগম (২০), পিতা-ইকবাল আহমদ, ক্যাম্প-৫, ব্লক-বি-১, হামিমা বেগম (২০), পিতা-নুর আলম, ক্যাম্প-১৪, ব্লক-বি-৩।
পুলিশ ও স্থানীরা জানান, কক্সবাজার উখিয়া ক্যাম্প হতে পালিয়ে আসা রোহিঙ্গা ৩ জন নারী ও ৪ জন পুরুষ সদস্য কমলগঞ্জের ধলই বর্ডার দিয়ে ভারতে যাওয়ার জন্য ৮ জুন বৃহস্পতিবার ভোররাতে উখিয়া ক্যাম্প থেকে পালিয়ে আসে। শুক্রবার সকাল ১০টায় ৪ জন পুরুষ রোহিঙ্গা ধলই সীমান্তের কাটাতার অতিক্রম করলেও ৩ জন নারী সদস্য ধলই বিজিবি সদস্যদের হাতে আটক হয়। খবর পেয়ে কমলগঞ্জ থানার এসআই মহাদের বাচাড় সঙ্গীয় ফোর্সের সহায়তায় কমলগঞ্জ থানায় নিয়ে আসেন।
এদিকে বাংলাদেশ অতিক্রম করে ভারতে প্রবেশের পর ৪ জন পুরুষ রোহিঙ্গাকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা আটক করে বলে জানিয়েছেন এসআই মহাদের বাচাড়।
কক্সবাজার উখিয়া ১৪ ও ১৬ নং রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ সোহেল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতের আঁধারে তারা ক্যাম্প থেকে পালিয়ে গিয়েছিল।
কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, আটককৃত ৩ নারী রোহিঙ্গাদের সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
Related News
মৌলভীবাজারে নিখোঁজ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে ফয়জুল ইসলাম (২২) নামে এক প্রবাস ফেরত যুবকের ঝুলন্ত মরদেহRead More
শ্রীমঙ্গলে হাসপাতাল নিয়ে সংবাদ, সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশRead More



Comments are Closed