সাংবাদিক জিকরুলের পিতার ইন্তেকাল, দাফন সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক একাত্তরের কথা’র স্টাফ রিপোর্টার জিকরুল ইসলামের পিতা কোম্পানীগঞ্জ থানা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, চিকিৎসক মো. নুরুল ইসলাম (৭৫) আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (৮ জুন) দিনগত রাত আড়াইটায় বাড়ি থেকে সিলেট ওসমানী মেডিকেলে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন তিনি।
মরহুমের জানাজার নামাজ শুক্রবার বাদ জুমা (৯ জুন) কোম্পানীগঞ্জ থানা সংলগ্ন উত্তর বুড়দেও থানা সদর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।পরে পারিবারিক কবরস্থানে দাফনকাজ সম্পূর্ণ হয়। মরহুমের জানাযায় সকল মুসলমান শ্রেণীপেশার লোকজন অংশগ্রহণ করেন।
মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে, পাঁচ মেয়ে, নাতি-নাতনী, ভাই-বোন আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন মরহুম মো. নুরুল ইসলাম।
তিনি সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের দিঘীরপারগ্রামের আদি বাসিন্দা মৃত মোজাফফর আলীর তৃতীয় সন্তান। ব্যবসা সূত্রে আশির দশক থেকে কোম্পানীগঞ্জ উপজেলা সদরে স্থায়ী হয়েছিলেন।
গত শুক্রবার হার্ট অ্যাটাক করেছিলেন। চিকিৎসা শেষে সোমবার তিনি বাসায় ফেরেন। বৃহস্পতিবার দিনগত রাত ১২টা থেকে তাঁর প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হয়।
প্রবাসী কল্যাণ মন্ত্রী’র শোক প্রকাশ;
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন দপ্তর সম্পাদক ডা. নুরুল ইসলাম এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মা মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed