Main Menu

সিলেটে ফুটপাত থেকে যুবকের মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর চৌহাট্টায় সড়কের পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) বেলা আড়াইটার চৌহাট্টাস্থ আলিয়া মাদরাসা সংলগ্ন ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত মোহাম্মদ আব্দুল্লাহ (২৮) সিলেটের গোয়াইনঘাট উপজেলার উপর সাতাইন গ্রামের হবিউল্লাহ’র ছেলে।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে শাহজালাল মাজার ফাড়ির ইনচার্জ পুলিশের উপ পরিদর্শক (এসআই) কাজী জামাল জানান, মনে হচ্ছে তিনি অপুষ্টিজনিত রোগে ভোগছিলেন। স্থানীয়রা ফুটপাতে লাশ পড়ে থাকতে দেখে খবর দিলে আমরা এসে মরদেহ উদ্ধার করি। মরদেহ উদ্ধারের পর মো. লোকমান হেকিম নামক এক রিকশাচালক আব্দুল্লাহকে শনাক্ত করেন।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। মৃতের স্বজনদের খুঁজে বের করে লাশ হস্তান্তর করা হবে।

Share





Related News

Comments are Closed