Main Menu

সিলেট জালালাবাদ সেনানিবাসে বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন

বৈশাখী নিউজ ডেস্ক: প্রতি বছরের ন্যায় এবছরও বর্ষা মৌসুমে সিলেট ও জালালাবাদ সেনানিবাসে বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন করা হয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত এই কর্মসূচী চলবে।

‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ এ প্রতিপাদ্য নিয়ে বৃক্ষরোপন কর্মসূচি-২০২৩ এর উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার (৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা সেনানিবাস থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সিলেট সেনানিবাস থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে যোগদান করেন জিওসি, ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী।

বৃক্ষরোপন কর্মসূচি ২০২৩ উদ্বোধনের সাথেই সাথেই সিলেট ও জালালাাদ সেনানিবাসের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়। কর্মসূচির আওতায় বিভিন্ন জাতের ফলজ, বনজ, ঔষধি ও সৌন্দর্য বর্ধনমূলক গাছ রোপণ করা হয়। এ কর্মসূচির আওতায় প্রায় ৬ হাজার গাছ রোপণ করার পরিকল্পনা নেয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় সিলেট সেনানিবাসে একটি বকুল গাছের চারা রোপণের মাধ্যমে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।

বৃক্ষরোপণের উপর গুরুত্বারোপ করে উদ্বোধনী অনুষ্ঠানে ১৭ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী বলেন, সুদূরপ্রসারী ফলের কথা চিন্তা করতে আমাদেরকে বৃক্ষরোপণ করতে হবে। পরবর্তী প্রজন্মের জন্য নির্মল পরিবেশ তৈরির জন্য আমাদের গাছ লাগানো উচিত।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে সিলেট সেনানিবাসে জামরুল গাছের চারা রোপণ করেন ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুব হাসান, কাঠবাদাম গাছের চারা রোপণ করেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবির, নিম গাচের চারা রোপন করেন ব্রিগেডিয়ার জেনারেল মো. মফিজুল ইসলাম রাশেদ।

এসময় উপস্থিত ছিলেন সিলেট ও জালালাবাদ সেনানিবাসের সকল কমান্ডার, এরিয়া সদর দপ্তর সিলেট ও ডিভিশন সদর দপ্তরের গ্রেড-১ অফিসার এবং সিলেট এরিয়ার সকল ইউনিটের জুনিয়র কমিশন্ড অফিসার এবং অন্যান্য পদবীর সেনাসদস্য অংশ গ্রহণ করেন।বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed