Main Menu

প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে শিক্ষক কর্তৃক ছাত্রীকে যৌন হয়রানিকে কেন্দ্র করে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। বুধবার (৭ জুন) দুপুরে নগরীর টুলটিকর-কুশিঘাট এলাকায় হাজী মো. শফিক হাইস্কুলে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

জানা গেছে, হাজী মো. শফিক হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাসিবের বিরুদ্ধে এক ছাত্রী শ্লীলতাহানীর অভিযোগ তুলেন। বুধবার দুপুরে ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা স্কুলে বিক্ষোভ করেন। একপর্যায়ে তাদের সাথে ওই ছাত্রীর পরিবার ও এলাকাবাসী যোগ দিয়ে প্রধান শিক্ষককে একটি অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

শাহপরাণ (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বলেন, ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে প্রধান শিক্ষককে থানায় নিয়ে আসা হয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

 

Share





Related News

Comments are Closed