বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক : লালমনিরহাটের পাটগ্রামের কালীরহাট সীমান্তের ভারতীয় অংশে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ইউসুফ আলী (২৫) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। পরে বিএসএফের সহযোগিতায় ভারতের মেখলিগঞ্জ থানা পুলিশ ইউসুফের মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
সোমবার (৫ জুন) ভোর রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
বর্ডার গার্ড বাংলাদেশ তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ইউসুফ আলী পাটগ্রাম উপজেলার জগৎবেড় ইউনিয়নের মেসেরডাঙ্গা গ্রামের শাহ জামালের ছেলে।
সীমান্ত সূত্রে জানা যায়, রোববার গভীর রাতে ইউসুফ আলীসহ আরও কয়েকজন গরু পারাপারের জন্য সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে পাটগ্রাম উপজেলার ৬১ বিজিবি ব্যাটালিয়ন আওতাধীন কালীরহাট বিওপি সীমান্তের মেইন পিলার নাম্বার ৮৫৭ সাব-পিলার ১৩ পেরিয়ে ভারতের ২০০ গজ অভ্যন্তরে সরকারপাড়ায় প্রবেশ করে। পরে ভারতীয় অংশের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ১৬৯ রানীনগর বিএসএফ ব্যাটালিয়ন মীররাপা ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে সেখানেই ইউসুফের মৃত্যু হয়। এ সময় অন্যরা পালিয়ে যায়। পরে বিএসএফের সহযোগিতায় মেখলিগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়। এ বিষয়ে বিজিবি-বিএসএফ পর্যায়ে পতাকা বৈঠক করে মরদেহ নিয়ে আসা হবে।
এ বিষয়ে পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক বলেন, বিষয়টি শুনেছি। এখনো বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি। আমরা খোঁজ রাখছি।
লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম বলেন, বিষয়টি শোনার পর বিওপি ক্যাম্পে যোগাযোগ করা হয়েছে। এ ছাড়া কেন গুলি করা হয়েছে—তা জানতে ভারত-বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক করা হবে।
Related News
হাতের ভেতর কাঁচ রেখেই সেলাই, চিকিৎসক বললেন ‘স্যরি’
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের চিলমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে গিয়ে ভাঙা কাঁচের আঘাতে আহত এক দিনমজুরেরRead More
সিজারের কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু, নিউ অতিথি ক্লিনিক সিলগালা
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটের নিউ অতিথি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে সিজার অপারেশনের কয়েক ঘণ্টা পরRead More



Comments are Closed